১৪ জুলাই রোজ শুক্রবার সন্ধ্যা ০৭ টায় ময়মনসিংহ টাউন হল ভাষা সৈনিক শামসুল হক মুক্ত মঞ্চে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ময়মনসিংহ মহানগর শাখা কর্তৃক আয়োজিত উন্নয়ন ও অগ্রযাত্রায় জননেত্রী শেখ হাসিনা’র শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি জননেতা মোঃ ইকরামুল হক টিটু।তিনি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আহসান সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল হক রিপন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-০১ মোঃ আব্দুল্লাহ আল মামুন আরিফ, মহানগর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ সেলিম তালুকদার আরিয়ান,সাধারণ সম্পাদক অনিক বনিক সহ প্রমূখ।
