হোসেন
গাইবান্ধা প্রতিনিধি
‘দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোস করো ভাই/লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’- এই স্লোগান সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন করে জেলা লিগ্যাল এইড কমিটি, গাইবান্ধা। গতকাল ২৮ এপ্রিল সোমবার সকাল ১০টায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে জেলা বার ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা বার ভবন মিলনায়তনে এক আলোচনা সভা গাইবান্ধা বিচার বিভাগের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রেজাউল হক করিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইফতেখার বিন আজিজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন, জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, জেলা আইনজীবি সমিতির আহবায়ক সেকেন্দার আযম আনাম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার মাসুমা খানম যুথি ও সহকারী জজ ও জার্জ ইন-চার্জ রায়হান। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটি সদস্যগণ এবং বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মচারী, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও গাইবান্ধা জেলার বিচার বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
