হোসেন ক্রাইম রিপোর্টার গাইবান্ধা

ঋণের চাপে ট্রেনের নিচে লাফ দিয়ে উৎপল চন্দ্র (৩৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের সুখান দীঘি নামক এলাকার রেললাইনে লোকাল আপ নাইনটিন ট্রেনে এ ঘটনা ঘটে।

নিহত উৎপল চন্দ্র দাস গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হরিনাবাড়ি ইউনিয়নের চিকার ভিটা নামক এলাকার কার্তিক চন্দ্র দাসের ছেলে। তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালির বাজারে একটি সারের দোকানে কর্মচারী ছিলেন।

বোনারপাড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার ঢাকা পোস্টকে বলেন, ট্রেনে কাটা পড়ে উৎপল চন্দ্র দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে উৎপল চন্দ্র দাস ঋণের দায়ে জর্জরিত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের কারণে তিনি আত্মহত্যা করেছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *