নিজস্ব প্রতিবেদক
গণমাধ্যম কর্মীদের সংবাদ প্রকাশের স্বাধীনতা চাই এই স্লোগান নিয়ে ময়মনসিংহে ২৮ আগস্ট সকাল ১১ টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সকল সাংবাদিকদের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহে কর্মরত সাংবাদিকগণ মানববন্ধন করেন। এ মানববন্ধনে উপস্থিত ছিলেন খায়রুল আলম রফিক সম্পাদক দৈনিক প্রতিদিনের কাগজ, মোঃ খালেদুজ্জামান পারভেজ বুলবুল সাধারণ সম্পাদক (কেন্দ্রীয় কমিটি) বাংলাদেশ ন্যাশনাল প্রেসক্লাব। আরও উপস্থিত ছিলেন আরিফ রেওগি সম্পাদক (সুবর্ণ বাংলা), আবদুল হক লিটন (বিজয় টিভি),মোঃ রেজাউল করিম রেজা (প্রতিদিনের কাগজ) সাংবাদিক কামাল, সাংবাদিক ছোটন, সাংবাদিক লাবলু সাংবাদিক মোশারফ, সাংবাদিক হালিম।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *