সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য গণ মিছিলে অংশগ্রহণ করার জন্য ময়মনসিংহ সদর উপজেলার ৯ নং খাগডহর ইউনিয়ন থেকে চেয়ারম্যান আবু সাঈদ বাদলের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশ স্থল রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে উপস্থিত হয়। মিছিলটি সমাবেশ স্থলে উপস্থিত হওয়ার সাথে সাথে সমাবেশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নেতা কর্মীরা করতালির মাধ্যমে মিছিলটিকে অভিনন্দন জানান। চেয়ারম্যান আবু সাঈদ বাদল বর্তমান ৯ নং খাগডহর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন সমাবেশ ও বর্ণাঢ্য গণ মিছিলে অংশগ্রহণ করার জন্য খাগডহর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে সুশৃংখল হয়ে মিছিলটিকে ফুটিয়ে তুলেছেন আমি তাতে খুবই আনন্দিত।আমি মিছিলে অংশগ্রহণ করা সকল নেতাকর্মীদের ধন্যবাদ ও বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম জন্মদিনের শুভেচ্ছা জানাই।
