কেশবপুর(যশোর)প্রতিনিধি
কেশবপুরের বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দদের সাথে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর হরিতলা সম্প্রীতি মন্দির চত্বরে মন্দিরের সাধারণ সম্পাদক কমলকৃষ্ঞ চক্রবর্তী সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, থানা বিএনপির সহ সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, কেশবপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিশ্বজিৎ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শিক্ষক মোহন দেবনাথ, সদস্য সচিব উৎপল দে, পৌর কমিটির আহ্বায়ক মলয় বসু, পূজা মন্ডপ কমিটির শম্ভু বসু,অশোক দে,দীপংকর দত্ত, ভানু চক্রবর্তী, বাদল সাহা, সুকদেব মন্ডল,শংকর দাস প্রমূখ। কেশবপুরে এবছর ৯৭টি পূজা মন্ডপে দূর্গাপূজার আয়োজন করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *