বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কেন্দুয়া উপজেলা চেয়ারম্যান পদে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও সন্ত্রাস, মাদক ও দূর্নীতি মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে তরুণ শিল্প উদ্যোক্তা ,ব্যাবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ মিজানুর রহমান (মিজান)আনারস প্রতীক নিয়ে প্রচার প্রচারণায় এগিয়ে আছেন।
তিনি গতকাল কেন্দুয়ায় বলাইশিমুল ইউনিয়নের বলাই শিমুল বাজারে হাজার হাজার মানুষের সাথে কুশল বিনিময় করেন।
লোকে লোকারণ্য উক্ত বলাইশিমুল হাটে সহস্রাধিক জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চেয়ারম্যানপ্রার্থী মিজানুর রহমান মিজানের গনসংযোগটি ছিল চোখে পড়ার মতো।
তিনি সকল ব্যাবসায়ী, কৃষক,শ্রমিক জনতা ও সাধারণ মানুষের কাছে ভোট ও সমর্থন কামনা করেন।
প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান বলেন,- আমি যদি আগামী ৫ই জুন আপনাদের দোয়া ও প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে শত শত বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চেষ্টা করবো। তিনি বলেন -সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি দমন করে স্মাট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজেকে আত্মনিয়োগ করবো। পাশাপাশি গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা করেন। উল্লেখ্য মোহাম্মদ মিজানুর রহমান মিজান সাবেক ছাত্রনেতা ও বর্তমান জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য।
হাজারো মানুষের ভিড়ে প্রার্থী মিজানুর রহমান মিজান উৎসুক জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আগামী ৫ই জুন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং সকল ভোটারগণের কাছে দোয়া ভোট ও সমর্থন কামনা করেন।
