লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের সমশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ১৭ ই নভেম্বর ২০২৫ সোমবার সকাল ১১ টায় সমশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার ও উক্ত বিদ্যালয়ের সভাপতি জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব জেসের আলী। উদ্বোধনের পর তিনি বক্তব্যে শিক্ষার মান উন্নয়ন বিষয়ে এবং শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া ও সন্তানদের পড়া লেখার খোঁজখবর নেওয়া , কোন সমস্যা থাকলে প্রধান শিক্ষককে জানানোর কথা বলিয়ে কথা বলা শেষ করেন। স্বাগত বক্তব্য রাখন কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশেদুল আলম । অত্র বিদ্যালয়ে সহকারি শিক্ষক এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু তারেক মোঃ রওনাক আক্তার ও সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জহুরুল ইসলাম। এছাড়াও অন্যান্যর তমধ্য থেকে বক্তব্য রাখেন সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লা আল মামুন, মাত্রাই ইউনিয়নের ইউপি প্যানেল চেয়ারম্যান আম্বিয়া খাতুন,উক্ত শমসিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাউল আলম, গ্রাম উন্নয়ন কর্ম ( গাক) সহকারী পরিচালক সাইদুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস আলম, গণ্যমান্য ব্যক্তি বর্গের মধ্য থেকে পান্না চৌধুরী, অভিভাবকের পক্ষ থেকে পাপ্পু চৌধুরী ও হেলেনা খাতুন। এ সময় গ্রাম উন্নয়ন কর্ম গাকের কর্মচারী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী , অভিভাবক বৃন্দ , এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে সভাপতি ইউএনও মহোদয় বলেন সপ্তাহে ৫ দিন দুপুর বেলা উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী রুটি, কলা, বিস্কুট ও সিদ্ধ করা ডিম খাবার পাবে । এছাড়াও তিনি আরো বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক রয়েছে পড়ালেখা ভালো হয় । সরকার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছেন শিশুকে বিদ্যালয়ে পাঠানোর কথা বলিয়ে তিনি আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *