মোঃ আব্দুল হাই
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ১০ অক্টাবর ২০২৩ ইং তারিখ ৪ ঘটিকায় জয়পুরহাট জেলার কালাই উপজেলার সাঁতার এলাকা হতে ২০০০ পিস ট্যাপটাডল ট্যাবলটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী কে আটক করেছে জয়পুরহাট র‍্যাব -৫ ।
আটককৃত আসামী হলেন মোঃ রাজা মিয়া (৫২), পিতা-মৃত জালাল মন্ডল, সাং-সাঁতার, থানা-কালাই, জেলা-জয়পুরহাট
গ্রেফতারকৃত রাজা মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় বিক্রি করে। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‍্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত মাদক ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষণ শুরু কর। গত ১০-১০-২০২৩ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে জয়পুরহাট জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের সাঁতার নামক গ্রামে অবস্থান করলে র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশিকালে তার নিকট থেকে ২০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার কালাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *