লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নের মোলাম গাড়ি হাটে ২০শে আগস্ট ২০২৫ বুধবার বিকাল প্রায় পৌনে ৬ টায় মেসার্স সবুজ প্রোপাইটার নারায়ন নালীর দোকানে মৎস্য খাদ্য লাইসেন্সের মেয়াদকাল উত্তীর্ণ হওয়ায় পুনরায় লাইসেন্স না করার অপরাধে মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ ধারা অনুযায়ী উক্ত দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করেছেন কানাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান। সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম ও উক্ত মৎস্য অফিসের কর্মচারী।এ ছাড়াও আরো সাথে ছিলেন আনসার বাহিনী। আর সার্বিক সহযোগিতায় ছিলেন কালাই থানা আইনশৃঙ্খলা বাহিনী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক।
