লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে ১ মাদক সেবনকারীকে আটক করা হয়েছে। আটককারি ব্যক্তি হলেন উদয়পুর ইউনিয়নের পাইকপাড়া কাওরাল গুচ্ছগ্রামের মৃত আব্বাস আলীর ছেলে নুরুল ইসলাম (৪০) উক্ত গুচ্ছগ্রামের পাকার মাথায় মাদক সেবন করা অবস্থায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে তাকে আটক করে ইউএনও অফিসে এনে ১শত টাকা জরিমানা ও ৯ মাসের জেল দেওয়া হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনার ম্যাজিস্ট্রেট (বিচারক)হিসেবে ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ। সঙ্গীও ফোর্স হিসাবে তার সাথে ছিলেন কালাই থানা এসআই মিনহাজ ও পুলিশ কনস্টবল। পরের দিন ১২ ই সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় উক্ত মাদক সেবনকারী নুরুল ইসলামকে কালাই থানা থেকে জয়পুরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি)সাইদুল আলম।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *