লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
সারা বাংলাদেশের ন্যায় জয়পুরহাটের কালাই উপজেলা পর্যায়ে মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ৩০ শে নভেম্বর ২০২৫ রবিবার সকাল ৯ টা হতে সকাল ১১ টা পর্যন্ত (২ ঘন্টা)উপজেলা পর্যায়ে মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচি বিরতি অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালীন বক্তব্য রাখেন এমটি (এক্সরে এন্ড জেওলজি) এনামুল হক, ফার্মাসিস্ট ফিরোজ উদ্দিন ও মনিটর ইন্সপেক্টর শহিদুল ইসলাম। সকল বক্তা বলেন আমাদের দাবি মেনে না নেওয়া হলে আগামী ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার সকাল ৮ টা হতে ১২ টা পর্যন্ত ৪ ঘন্টা কর্মবিরতি পালিত হবে। এতে ও যদি দাবি পূরণ না হয় তাহলে আগামী ৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচি পালিত হবে। তারপরও যদি আমাদের উল্লেখিত দাবি বাস্তবায়ন না হয় তাহলে লাগাতার কমপ্লিট শাটডাউন পালিত হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *