লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন, উপজেলার সমবায় অফিস ও উপজেলা বিভিন্ন সমবায় সমিতির যৌথ উদ্যোগে ৫৫ তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ৮ ই নভেম্বর (২০২৬) রবিবার সকাল ১০ টায় ” করব সমবায় , গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা সমবায় কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণের শেষে উক্ত উপজেলা সমবায় অফিসের সামনে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর উপজেলা পরিষদ মিলায়তনে গিয়ে অত্র উপজেলা সমবায় অফিসার জনাব মোশারফ হোসেন এর সভাপতিত্বে জাতীয় সমবায় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য রাখেন সমবায় অফিসার জনাব মোশারফ হোসেন। তিনি স্বাগত বক্তব্যে বলেন গরু ,ছাগল, হাঁস মুরগি পালন ও শাকসবজি উৎপাদন করার বিষয়ে সমবায়ীদর মাঝে বিভিন্ন প্রকারের প্রশিক্ষণ দেওয়া হয়। যা থেকে নিজেদের উন্নয়ন ঘটাতে পারবে। প্রশিক্ষণ কাজে লাগানোর কথা বলিয়ে কথা বলা শেষ করেন।
উল্লেখিত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ। তিনি সমবায় সমিতি বিষয়ে ব্যাখ্যা দিয়ে সংক্ষেপে বলেন সমবায় সমিতির মাধ্যমে নিজে স্বাবলম্বী হওয়া যায় এবং পরিবারের,সমাজের, দেশ ও জাতির উন্নয়ন করা সম্ভব। বিভিন্নভাবে উন্নয়ন করার পরামর্শের কথা বলিয়ে তিনি বক্তব্য শেষ করে।
এরপর বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই থানা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির। তিনি উপজেলা সমবায় অফিসার কে বলেন উপজেলায় ১শত ৮২ টি সমবায় সমিতি রয়েছে । এরমধ্যে যেগুলো সমবায় সমিতি অকার্যকর সেগুলো সমবায় সমিতিকে বাতিল করে দিয়ে নতুন সমবায় সমিতি করার কথা বলিয়ে বক্তব্য শেষ করেন । তারপর বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি (কালাই) আব্দুল্লাহ আল মাহবুব ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হারুনুর রশিদ।
এছাড়াও অন্যান্যর মধ্য থেকে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার তাজমিনুল ইসলাম, উপজেলা সমবায় অফিস পরিদর্শক ইলিয়াস উদ্দিন, এলতা সমবায় সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ রতন ও গুড নেইবারস সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌসী খাতুন সহ আরো অনেকে।
পরিশেষে কালাই উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি মোলামগাড়ি হাট গুড নেইবারস এর সভাপতি ও সাধারণ সম্পাদককে অতিথিবৃন্দের মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।
এ সময় উপজেলা সমবায় অফিস কর্মকর্তা, কর্মচারী, উপজেলার বিভিন্ন এলাকার সমবায় সমিতির সমবায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সমবায় অফিসের অফিস সহকারী হারুনুর রশিদ।
