লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা যুব উন্নয়ন কার্যালয় এর সামনে থেকে বিশাল একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১২ই আগস্ট ২০২৫ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে যুব উন্নয়ন দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান। তিনি বক্তব্যের মাধ্যমে বলেন যুবশক্তি কাজে লাগাতে হবে যুবরাই পারে দেশ গড়াতে এবং দেশের উন্নয়ন করতে যুবরা লড়বে সোনার বাংলা গড়বে। এরপর বিশেষ অতিথি বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি ) কালাই ইফতেকার রহমান ও কালাই থানা অফিসার ইনচার্জ ( ওসি ) জাহিদ হোসেন। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, কর্মচারী, সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র র‍্যালিতে ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *