লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার ১ নাম্বার মাত্রাই ইউনিয়নের ২নাম্বার বিয়ালা ওয়ার্ডবাসীর উদ্যোগে ৩০ শেষ সেপ্টেম্বর (২০২৬) বুধবার বেলা ২ টায় বিয়ালা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে প্রায় ৪ শতাধিক ও ২ শতাধিক ইজিবাইক শো- ডাউনের উদ্দেশ্যে বের হয়ে গোটা ইউনিয়নে শো-ডাউন শেষ করে উল্লেখিত বিয়ালা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শো-ডাউন শেষ হয়।
এরপর বিএনপির নেতা জনাব এটিএম নুরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, মাত্রাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, কালাই উপজেলা বিএনপির সদস্য, জয়পুরহাট জেলা বিএনপি সদস্য, ২০১৬ সালে বিএনপি মনোনীত ধানের শীষের মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, উক্ত ইউনিয়ন বিএনপির দুর্দিনে কান্ডারী,বার বার নির্যাতিত বিএনপি নেতা, নির্ভীক সাহসী রাজপথের লড়াকু সৈনিক,লড়াই সংগ্রামের বীরযোদ্ধা আসন্ন মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডল। তিনি জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্যের মাধ্যমে তুলে ধরে বলেন যদি চেয়ারম্যান হতে পারলে সরকারি যে কোন অনুদান প্রাপ্তির পর সঠিকভাবে গরিব দুঃখী মানুষের মাঝে সঠিকভাবে বিতরণ করে দিব, আমার সন্তান অন্যায় কোন কাজ করলে ন্যায়বিচারের স্বার্থে সেও ছাড় পাবেনা। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। এছাড়াও তিনি আরো বলেন ইউনিয়নের উন্নয়ন ও জনগণের উপকারের জন্য জনসাধারণের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেন। পরিশেষে আগামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়ে আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডল সবাইকে সালাম ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
এ সময় উল্লেখিত মাত্রাই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মী ও জনসাধারণ , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *