লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ১৩ ই নভেম্বর ( ২০২৬ )শুক্রবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে “সর্বজনীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প ২ – (gsid – 2 )”এর আওতায় কালাই উপজেলার প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই ,ক্ষেতলাল, আক্কেলপুর উপজেলার জয়পুরহাট ২ আসনের (এমপি )গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মাননীয় প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী মহোদয়। তিনি বিভিন্ন উন্নয়ন অগ্রগতির বিষয়ে বক্তব্য তুলে ধরে বলেন মসজিদ, মন্দির, স্কুল, মাদ্রাসা, কলেজ,রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, হাউজিং ফ্লাট সহ প্রতিটি সেক্টরে উন্নয়ন হচ্ছে এবং আগামীতে আরো ব্যাপকভাবে উন্নয়ন হবে। এ কথা বলিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

উপজেলা পরিষদের সিএ ,এস এম শওকতের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, কালাই থানা বিএনপি আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, কালাই থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, পৌর বিএনপি’র আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল ও যুগ্ন আহবায়ক আব্দুল আলিম সরকারসহ আরো অনেকে।

এ সময় উপজেলা এলজিইডি কর্মকর্তা, কর্মচারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পৌরসভাসহ উপজেলার পাঁচ ইউনিয়নের সকল মসজিদ, মন্দিরের সভাপতি ও সিক্রেটারি অত্র মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *