লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাইয়ে আগুন লেগে ঘর ও মুরগির শেড পুরে ছাই হয়েছে। এ ঘটনাটি ঘটেছে ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টায় (১টা ৩০ মিনিটে) কালাই উপজেলার পুনট ইউনিয়নের দেওগ্রামের অধিবাসী হামশের আলীর ছেলে হামিদুল ইসলামের টিনের ছাঊনি ২ টি ঘর এবং ওই গ্রামেরই বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে জহুরুল ইসলামের মুরগির শেঠ ও ত টি ঘরের পালা পুড়েছে । এছাড়াও জালাইগাড়ী বাসিন্দা রবিউল্লাহ হুজুরের ছেলে ফজলে রব মাঠ থেকে ধান কেটে এনে উক্ত জহুরুল ইসলামের মুরগির শেডের পাশে রাখা ৩ বিঘা জমির কিছু ধান পুড়ে গেছে । এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার খবর পাওয়া মাত্র দেরি না করে তৎক্ষণাৎ কালাই ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মচারী ঘটনাস্থলে ছুটে গিয়ে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অগ্নি নির্বাপন করেন।আগুন লাগার বিষয়ে উল্লেখিত হামিদুল ও জহরুল ইসলামের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনারা জানিয়েছেন কে-বা কারা রাতে অন্ধকারে আগুন লেগে দিয়ে আমাদের এমন ক্ষয়ক্ষতি করেছেন ।
