লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের উদ্যোগে ১৫ সেপ্টেম্বর ২০২৪ রবিবার বিকেল সাড়ে ৩ টায় রামগাড়ীহাট তরকারি বাজার চত্বরে জিন্দাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মতিউর রহমানের সভাপতিত্বে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল। সাবেক ছাত্রশিবির নেতা কাউসারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামাতের সাংগঠনিক সেক্রেটারি কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর, জয়পুরহাট ২ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা র সন্তান জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা র বাসিন্দা এসএম রাশিদুল আলম সবুজ ও কালাই উপজেলার জামায়াতের আমির আব্দুর রউফ।অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা নুরুজ্জামান সরকার, কালাই উপজেলা নায়েবে আমির মাওলানা মনসুর রহমান
ও কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম ফিতা, উপজেলা সেক্রেটারি প্রভাষক আব্দুল আলিম ও উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুজাফফর হোসেন সহ আরো প্রমুখ। ৫ ই আগস্ট যেসব ছাত্র-জনতা এ দেশকে নতুন করে স্বাধীন করেছেন এবং যারা সহযোগিতা করেছেন তাদেরকে নতুন করে মুক্তিযোদ্ধা তালিকায় এনে তাদের মুক্তিযোদ্ধা ভাতা র দাবি জানিয়েছেন। যারা শহীদ হয়েছেন শহীদ পরিবারকে পুনর্বাসন করার দাবি ও করেন, বক্তাগণ উক্ত সমাবেশে এসব কথা তুলে ধরেন। দেশ ও জাতির কল্যাণে সকল মানুষের পাশে থেকে সহযোগিতা করার জন্য নেত্রবৃন্দ সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *