ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চরকালিবাড়ী এলাকায় সরকারি খাস জমিতে কবরস্থান নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কবরস্থান নির্মাণের জন্য নির্ধারিত সরকারি জমির একটি অংশ একটি মহল অবৈধভাবে দখল করে টিনসেট ঘর নির্মাণ করেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে চরকালিবাড়ী মধ্যপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় গিয়ে অবৈধ দখলের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সেই এলাকার বহু সংখ্যক ব্যক্তি দখলে থাকা টিনসেট ঘরে ভাঙচুর চালান এবং সেখানে স্থাপিত কয়েকটি খুঁটি তুলে ফেলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, ওই সরকারি জমিতে সিটি কর্পোরেশনের সহযোগিতায় কবরস্থান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু জমির কিছু অংশ দখল হয়ে যাওয়ায় কবরস্থান নির্মাণের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *