স্থানীয় প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৩ খ্রি. রোজ বৃহস্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় কক্সবাজারের উদ্যোগে শহরের বিসিক শিল্পনগরীতে অবস্থিত বনফুল এন্ড কোং কারখানায় মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
মনিটরিং কার্যক্রমের সময় খাদ্য উৎপাদনের কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে বিপণনের শেষ ধাপ পর্যন্ত খাদ্য নিরাপত্তার বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হয়।
মনিটরিং টিম কারখানাটির কাঁচামাল সংগ্রহ ও বাছাইকরণ , সংরক্ষণ,প্রক্রিয়াকরণের সাথে সংশ্লিষ্ট প্রোসেস ফ্লো ডায়াগ্রাম, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিউর (SOP), বিভিন্ন ধরনের চেকলিস্ট,ফায়ার সেফটি সিস্টেম, ওয়ার্কার সেফটি,পেস্ট কন্ট্রোল ও ম্যানেজমেন্ট,ওয়েস্ট ম্যানেজমেন্ট,পারসোনাল ও প্রিমিসেস হাইজিন-স্যানিটেশনসহ বিভিন্ন বিষয় বিশ্লেষন করেন।
কারখানাটির যথাযথ পরিস্কার- পরিচ্ছন্নতা,ইকুয়েপমেন্ট ডিজাইন,প্ল্যান্ট ও স্থাপনা ডিজাইন, বিভিন্ন ধরনের SOP, ফায়ার সেফটি ও কিছু ক্ষেত্রে নন ফুড গ্রেড প্যাকেজিং ব্যবহার বিষয়ে বেশ কিছু অসংগতি ধরা পড়ে এবং প্রাপ্ত অসংগতি সমূহ দূরীকরণে নানাবিধ পরামর্শ ও অবশ্য করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন।
কারখানা কর্তৃপক্ষ অবিলম্বে এ সকল নির্দেশনা যথাযথভাবে পালন করার প্রতিশ্রুতি প্রদান করেন।

মনিটরিং টিমে জেলা নিরাপদ খাদ্য অফিসারের সাথে সহযোগিতা করেন সদর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহ সহকারীসহ অন্যান্য সহায়ক স্টাফবৃন্দ।

জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *