হৃদয় রায় সজীব
নেএকোনা জেলা প্রতিনিধি

খালিয়াজুরী কৃষকের ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে খালিয়াজুরী কৃষকের ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

গত ২৪ এপ্রিল বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীসহ, তরুণ প্রজন্ম এবং ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

কেন্দ্রীয় ছাত্রলীগের সেই আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার খালিয়াজুরী উপজেলার খালিয়াজুরী গ্রামের কৃষকের ১৫-১৬ শতক ধান কেটে দেন নেএকোনা জেলার খালিয়াজুরী উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মাটি সহ আরও ১৫-২০ জন নেতাকর্মী।

খালিয়াজুরী গ্রামের কৃষক বলেন, ‘আমার মাত্র ৫ শতক জমির ধান পেকেছে। কিন্তু, এত অল্প ধান কাটার কোনো শ্রমিক পাচ্ছি না। তাছাড়া শ্রমিকের খরচও বেশি। ছাত্রলীগ এই খবর পেয়ে আমার ধান কেটে দিয়েছে। এভাবে সাধারণ কৃষকের ধান কেটে দিলে অনেক কৃষক উপকৃত হবে।’
নেতাকর্মীরা ধান কেটে আটি বেঁধে আইলে তুলে দিয়েছেন বলে জানান খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফখরুল ইসলাম মাটি।

খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মাঠি বলেন সারাদেশের অসচ্ছল কৃষক বিশেষ করে যারা শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না তাদের ধান কেটে দেওয়ার আহ্বান জানান। সে আহ্বানে সাড়া দিয়ে আজ আমরা খালিয়াজুরী ২ কৃষকের কিছু ধান কেটে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘যেসব কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না, তারা আমাদের খবর দিলে আমরা ধান কেটে দিব। আজ থেকে এই কার্যক্রম শুরু করেছি। পুরো বোরো মৌসুমে আমরা এটা অব্যাহত রাখব।’

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *