লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্টির আয়োজনে ২৬ শে আগস্ট ২০২৪ সোমবার বিকেল চারটায় মুসলিমগঞ্জ বাজার চত্বরে মাওলানা সোবহান এর সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র জনতা র
আন্দোলনে শাহাদাতবরণ কারীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা উপলক্ষে দোয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুস সুবহানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি গুলাম কিবরিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি রাশেদ আলম সবুজ ও জেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা নুরুজ্জামান সরকার। আরো বক্তব্য রাখেন কালাই উপজেলা জামায়াতের আমির
আব্দুর রউফ, সেক্রেটারি আব্দুল আলিম, নায়েবে আমির মাওলানা মনসুর রহমান, তালাই বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, মাওলানা মোজাফফর হোসেন, উদয়পুর ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জামাতে আমির আবু সাঈদ রকিবউদ্দিন, মাওলানা নুরুল আমিন, আব্দুস সোবাহান, অ্যাডভোকেট আনোয়ার, জেলা শিবির নেতা আবদুস সালাম ও মাসুদ রানা সহ আরো অনেকে। বক্তাগণ মনের জ্বালা, যন্ত্রণা,অত্যাচার ও সীমাহীন শারীরিক মানসিক নির্যাতনের কথা তুলে ধরে বলেন, নিষ্ঠুর নির্দয়, খুনি, বাংলাদেশ ধ্বংসকারী , দেশ থেকে পালিয়ে যাওয়া এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে তাকে শাস্তি দেওয়ার প্রকাশ করেছেন। এছাড়াও বলেন আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করছি এবং করেই যাব। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ে নেতা কর্মী উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *