উবায়দুল্লাহ রুমি,
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শারদীয় দুর্গোৎসব ও দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। যথাযোগ্য মর্যাদা ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্যাপনে সোমবার উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহ্মুদ হাসান সুুুমন,সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিএসএম মোস্তাছিনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রবোধ রঞ্জন সরকার,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাদী,দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মায়া রানি সরকার,আঠারবাড়ি ইউপি চেয়ারম্যান জুবের আলম রূপক,সোহাগী ইউপি চেয়ারম্যান কাদের আহমেদ ভূঞা, আনসার ভিডিপি প্রশিক্ষক তাসলিমা আক্তার, সাংবাদিক রতন ভৌমিক ও মহিউদ্দিন রানা প্রমুখ।
এবার ঈশ্বরগঞ্জ উপজেলায় ৬৩টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *