নিরব হাসান
৮ অক্টোবর মুক্তাগাছা উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপের প্রতিমা তৈরীর কারখানা পরিদর্শন করেন মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ। পরে প্রতিমার নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসব প্রতিমা তৈরীর কারখানায় উপজেলার প্রায় ২৫/৩০টি পূজামন্ডপের প্রতিমা তৈরী করা হচ্ছে। এ বছর মুক্তগাছা উপজেলায় মোট ১০৬টি দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।ওসি আব্দুল মজিদ পূজা অনুষ্ঠানর সঠিকভাবে পালনে সকলের সহযোগিতা চেয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা প্রত্যেকটি পূজা মন্ডবের নিরাপত্তা জন্য কঠোর নজর দারির সাথে দায়িত্ব পালন করব।পূজা কমিটির সকল সদস্যেকে সঠিকভাবে পালনের আহ্বান করেছেন।বিশেষ বিশেষ জায়গায় সিসি ক্যামেরা লাগানোর আহ্বান করেছেন।বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে।পূজা কমিটির পক্ষ থেকে কিছু ভলান্টিয়ার থাকা বাধ্যতামূলক।
