মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহীর পবা উপজেলার শিতলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শিতলাই ক্রিকেট প্রিমিয়ার লিগ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে এলাকার বিভিন্ন দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক ও নৈপুণ্যপূর্ণ খেলায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় আয়োজক কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
শিতলাই ক্রিকেট প্রিমিয়ার লিগ কমিটির পক্ষ থেকে টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় সকল অংশগ্রহণকারী দল, দর্শক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
এদিকে, ঈদ উৎসবকে ঘিরে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন উপস্থিত ক্রীড়াপ্রেমীরা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *