স্থানীয় প্রতিনিধি
ফ‌রিদপু‌রের ইসলা‌মিক ফাউ‌ন্ডেশ‌নের উপপ‌রিচালক মো. সাহাবু‌দ্দি‌নের অপসারণ এবং দুর্নী‌তি ও অপক‌র্মের বিচা‌রের দা‌বি‌তে তার কার্যালয় ঘেরাও কর্মসূ‌চি পালন ক‌রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (৩ সে‌প্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় এ কর্মসূ‌চি পালন করা হয়।
ফরিদপুর শহ‌রের ভাঙ্গা রাস্তার মোড়ে সংলগ্ন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কে‌ন্দ্রের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলও করা হয়।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা
কাজী রিয়াদ, আবরার নাদিম ইতু, মেহেদী হাসান প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।
সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলার বিভিন্ন মসজিদে ইমাম নিয়োগে দুর্নীতি, ইসলামিক ফাউন্ডেশনের বই বিক্রির টাকা আত্মসাৎ ও নারী কেলেঙ্কারির অভিযোগ এনে সাহাবুদ্দিন এর অপসারণ দাবি করেন তারা। অবিলম্বে সাহাবুদ্দিন এর অপসারণ না করলে ভবিষ্যতে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *