মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহ নগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোচিং সেন্টার, স্কুল নতুন বাজার, নাহারোড, জেলা স্কুল মোড় কেন্দ্রিক। এখানে সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত অসংখ্য ছাত্র-ছাত্রীর আনাগোনা। অভিভাবকদের নানান অভিযোগ, ইভটিজারদের উৎপাতে অতিষ্ঠ অভিভাবকগণ ডিবি পুলিশকে অবহিত করলে আজকে বিকেল ৪ ঘটিকায় নাহার রোড, নতুন বাজার, জেলা স্কুল মোড়, বাউন্ডারি রোডে ওসি ডিবি মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। এতে জনমনে ব্যাপক স্বস্তি ফিরে আসে। ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা এ অভিযানের প্রশংসা করেন। শিক্ষাঙ্গনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ওসি ডিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
