মো: সজিব আল-হাসান
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে, এবং একই সময়ে ২০৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা সিটিতে ৮৫৭ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ২১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে সারা দেশে মোট দুই হাজার ৬১ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৮৩৯ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ২২২ জন ছাড়পত্র পেয়েছেন।
ডেঙ্গু আক্রান্ত মৃতদের মধ্যে আটজন ঢাকা সিটিতে এবং পাঁচজন সারা দেশে (ঢাকা সিটি ব্যতিত) মারা যান।
চলতি বছরের ২৩ আগস্ট পর্যন্ত মোট এক লাখ ছয় হাজার ৪২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ৫১ হাজার ২৭ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৫৫ হাজার ৪০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত মোট ৯৮ হাজার ৯৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৪৭ হাজার ৭৩ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল ৫১ হাজার ২৫ জন ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে সারা দেশে মোট সাত হাজার ৮২৫ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকা সিটিতে তিন হাজার ৫৮০ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) চার হাজার ২৪৫ রোগী হাসপাতালে ভর্তি আছেন।
এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯২ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার ৭ শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫০৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৩৭৪ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ১৩২ জন মারা যান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *