মোঃ ইমরুল আহসান
বেকার সমস্যা সমাধানে উদ্যোক্তা উন্নয়ন, ফ্রিলান্সার তৈরি ও শিল্প প্রতিষ্ঠানে চাকুরির সুযোগ সৃষ্টির জন্য এই মেলা আয়োজন করা হয়। এটুআই, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বিডিজবস, একশনএইড বাংলাদেশ ও রিসডা-এর যৌথ উদ্যোগে শনিবার (২৩ ডিসেম্বর) সাভারের রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর প্রাঙ্গনে এনটিভিকিউএফ প্রোসেসে সনদপ্রাপ্ত দক্ষ যুবদের জন্য দিনব্যাপী এই কর্মসংস্থান মেলার আয়োজন করা হয়। মেলায় দেশের প্রথম সারির ৫০টি শিল্প প্রতিষ্ঠানে অংশ নেয়। এখান থেকে প্রায় আড়াই হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। তন্মধ্যে নারী চাকরি প্রত্যাশিদের জন্য ৭শ’।
আগ্রহী চাকুরিপ্রার্থীগণ পছন্দমতো আবেদন, স্বাক্ষাৎকার এবং যাচাই-বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। এছাড়া মেলায় দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন, এবং তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার ও আলোচনা অংশ নিতে পেরেছেন চাকরি প্রত্যাশিরা।
