স্থানীয় প্রতিনিধি

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে বকশীগঞ্জ থানার ধানুয়া-কামালপুর এলাকার লাউচাপড়া এলাকার সেন্ট আন্দ্রে ব্যাসেট ক্যাথলিক চার্চে পুনাক জামালপুর এর পক্ষ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অসহায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সানজিদা হক মৌ, সভানেত্রী, পুনাক, জামালপুরের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।

পুলিশ কর্মকর্তাদের সহযোগীতায় পুনাক আত্মমানবতার সেবায় সামাজিক কর্মকান্ডে কাজ করে যাচ্ছে। মানবতার কল্যাণে যেসব কর্মসূচি গ্রহণ করছে তা সত্যিই প্রশংসনীয়।

তারই ধারাবাহিকতায় খ্রিষ্টান ধর্মাবলম্বী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল তাদের জীবনযাত্রার মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (দেওয়ানগঞ্জ সার্কেল), জামালপুর সুমন কান্তি চৌধুরী; মোহাম্মদ আব্দুল আহাদ খান, অফিসার ইনচার্জ, বকশীগঞ্জ থানা সহ খ্রিস্টান ধর্মালম্বী স্থানীয় জনসাধারণ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *