মো: আল ইমরান
স্টাফ রিপোর্টার

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামের বাসিন্দা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের তদন্ত সংস্হার সমন্বয়ক (গ্রেড-১)আনসার উদ্দিন খান পাঠানের পিতা হাজী মোহাম্মদ আলী খান পাঠান সোমবার (২৩ আগস্ট /২৬) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

​ সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী খান পাঠান সাহেবের মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পূর্বধলা উপজেলা বি এন পির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ১১ নং গোহালাকান্দা ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান ফকির মো:ছায়েদ আল মামুন শহীদ।

শহীদ চেয়ারম্যান বলেন,তিনি ছিলেনএকজন সৎ,কর্তব্যপরায়ণ ও শ্রদ্ধাভাজন ব্যক্তি। তাঁর কর্মজীবন ও সামাজিক অবদান এলাকার মানুষ সততা ও শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাদের পরিবারের সাথে আমাদের খুব ভাল সম্পর্ক ছিল। উনাকে হারিয়ে আমরা গভীর শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি এবং পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।
​আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করুন।
মরহুমের জানাজার নামাজ আজ দুপুর ২ টা ৩০ মিনিটে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *