মো: আল ইমরান
স্টাফ রিপোর্টার
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামের বাসিন্দা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের তদন্ত সংস্হার সমন্বয়ক (গ্রেড-১)আনসার উদ্দিন খান পাঠানের পিতা হাজী মোহাম্মদ আলী খান পাঠান সোমবার (২৩ আগস্ট /২৬) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী খান পাঠান সাহেবের মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাস পাতাল পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এম, পি ময়মনসিংহ -৩ গৌরীপুর,মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
মন্ত্রী মহোদয় বলেন,তিনি ছিলেন
একজন সৎ, কর্তব্যপরায়ণ ও শ্রদ্ধাভাজন ব্যক্তি। তাঁর কর্মজীবন ও সামাজিক অবদান এলাকার মানুষ সততা ও শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি এবং পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করুন।
মরহুমের জানাজা আজকে দুপুর ২ টা ৩০ মিনিটে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
