সামদানি হোসেন বাপ্পি

আজ সকাল সাড়ে ১১ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ভ্রাম্যমান আদালত জয়নুল বড় বাজার মোড় ও জয়নুল আবেদিন পার্কে অবৈধভাবে পরিচালিত দোকান উচ্ছেদ করে। এ অভিযান পরিচালনা করেন মসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম।

অভিযানকালে তিনি পার্কে অবৈধভাবে পরিচালিত চটপটির দোকান, দোকানের সঞ্জামাদি জব্দ করেন, বড়বাজারের অবৈধ অস্থায়ী দোকান অপসারণ করেন এবং এক দোকানদারকে ১ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *