৮ মার্চ ২০২৪ খ্রি. সকাল ১০.৩০ ঘটিকায় জেলা প্রশাসন ও উপ-পরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, রংপুরের আয়োজনে রংপুর টাউন হল, রংপুরে ‘৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়। এরপূর্বে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৪’ এর শুভ উদ্বোধন করা হয় জেলা প্রশাসক কার্যালয়, রংপুরের সম্মুখে বেলুন উড়িয়ে। এরপর একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসক কার্যালয়, রংপুরের সম্মুখ হতে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর টাউন হল, রংপুরে এসে শেষ হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি সুসজ্জিত বাদক দল র্যালিটির সম্মুখভাগে থেকে র্যালির শোভা বর্ধন করে।
মোছাঃ শাহনাজ বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক ভারপ্রাপ্ত), রংপুর এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), রংপুর বিভাগ মোঃ আবু জাফর উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর; মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর; মোহাম্মদ ইফতে খায়ের আলম অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর; রোজী রহমান, চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা, রংপুর সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তাবৃন্দ।
