নিরব হাসান
ময়মনসিংহ সদর যুবলীগ নেতা মাহবুব আলম রাপেল। তিনি গরীব-দুঃখী মেহনতি মানুষের আশ্রয়স্থল, মানবিক জনপ্রিয়তায় শীর্ষে তিনি। ইতিমধ্যে তিনি তাহার ২৮ নং ওয়ার্ড এর সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দল -মত ও ধর্ম -বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল পেশাজীবি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে বিভিন্ন কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় এলাকাবাসী’রা জানান, মাহবুব আলম রাপেল একজন সৎ, যোগ্য ও আদর্শবান ব্যাক্তি তার ভিতর নেই কোন অহংকার, নেই কোন লোভ। তিনি সবসময় প্রচারবিমূখ হয়ে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছে। এলাকাবাসীর ভাগ্য উন্নয়ন ও সমাজসেবা মূলক কাজ করার কারণে এলাকাবাসীর কাছে তিনি একজন জনদরদী সমাজসেবক হিসেবে পরিচিত।
তাছাড়াও তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূখী কাজ থেকে শুরু করে অসহায় মানুষের পাশে বিপদে আপদে সবসময় ছুটে যান। তিনি একজন জন-প্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়।
তাই দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছেন,সাংবাদিক দের সাথে এক সাক্ষাৎকারে মাহবুব আলম রাপেল বলেন, আমার জীবন শুরু সাধারণ মানুষের সেবা দিয়ে। আমি অতীতেও এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যৎ ও থাকবো ইনশাআল্লাহ। সকল রাস্তা-ঘাট সহ সাধারণ মানুষের ভাগ্যে উন্নয়নে পরিবর্তন ঘটাবো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খাল পরিষ্কার করা গরীব কৃষক এর ধান কেটে নিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া করোনা কালীন সময়ে ২৮ নং ওয়ার্ড এর লোকজনকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি আমি ও আমার লোকজন। একটি আধুনিক রোল মডেল হিসেবে ময়মনসিংহ মহানগরকে ও ২৮ নং ওয়ার্ডকে রূপান্তর করবো ইনশা-আল্লাহ্।
