ইমরান হোসেন
ময়মনসিংহ

সারাদেশে ডেঙ্গুর প্রতিরোধে মানবিক যুবলীগের প্রবর্তক বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাননীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরস ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশ অনুযায়ী ময়মনসিংহ মহানগরীতে ময়মনসিংহ মহানগর যুবলীগের সংগঠক রাফিউল আদনান প্রিয়ম লিফলেট বিতরণ, মশারি বিতরণ ও মশক নিধন কার্যক্রম করেন।
এ সময় রাফিউল আদনান প্রিয়ম বলেন বাংলাদেশ যখন সফল রাষ্ট্রনায়ক জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একের পর এক উন্নয়নের মাইল ফলক অতিক্রম করছে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাই ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ভাই এর নির্দেশে গণতন্ত্র রক্ষায়, সাধারণ মানুষের জান মালের নিরাপত্তায় ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সামাজিক মানবিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সে জায়গায় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। তাদের না আছে সামাজিক দায়িত্ববোধ না আছে জনগণের প্রতি কোন কমিটমেন্ট। তিনি আরো চ্যালেঞ্জ দিয়ে বলেন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক দেশের কোন জাতীয় দুর্যোগে তারা জনগণের পাশে ছিলেন না। বরং জনদুর্ভোগ সৃষ্টি, রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি করার জন্য হরতাল ও অগ্নি সন্ত্রাসের মত বিভিন্ন ধংসাত্মক কর্মসূচি পালন করে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু রায়হান সানি, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রুবেল,সাবেক উপ-দপ্তর সম্পাদক খালেদ সালাউদ্দিন সাজি, সাবেক সহ সম্পাদক জাহিদ হোসেন সুমন সাবেক সহ সম্পাদক জাকির হোসেন, সাবেক সদস্য সৈয়দ শাওন, ময়মনসিংহ মহানগর যুবলীগ নেতা মহসিন কামাল বাবু ,নুরুল আমিন বাকের, মোঃ রাজিবুল হক হিমেল সহ ময়মনসিংহ মহানগর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *