আরিফ রববানী
ময়মনসিংহ
সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন, চাকরি বিধি ও নীতিমালা প্রণয়ন, চাকরি নিশ্চয়তা, বেতন-ভাতা প্রদান সহ ১৪ দফা বাস্তবায়নের দাবিতে কলম বিরতি কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখা।
মঙ্গলবার (২০ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ জোড়া আমতলা চত্বরে কলম বিরতি কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা শাখা সহ সভাপতি ও দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক হলি সিয়াম শ্রাবণ (দ্য মর্নিং গ্লোরি)।
এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে ১৪ দফা দাবির পক্ষে সমর্থন জানিয়েছেন গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল সরকার ( যায়যায়দিন ), গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের আহ্বায়ক হুমায়ুন কবীর সুমন, সদস্য সচিব মোখলেছুর রহমান।
এতে বক্তব্য রাখেন গৌরীপুর বিএমএসএফের সহ সভাপতি মো. আব্দুল কাদির (বিডি ২৪ লাইভ), প্রাবন্ধিক সেলিম আল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান (আজকালের খবর), সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (গৌরীপুর নিউজ), অর্থ সম্পাদক শামীম আলভী (মানবজমিন), কার্যনির্বাহী সদস্য শ্যামল ঘোষ (আজকের সংবাদ), কামরুল হাসান লিটন (বাংলার দূত), শামীম আনোয়ার (ফুলতারা), মোখলেছুর রহমান (সংগ্রাম), হিজবুল বাহার হৃদয় (গৌরীপুর মিরর)।
এ কর্মসূচিতে অংশ নেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আলম ফরাজী, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি হুমায়ুন কবীর, গৌরীপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ( কালবেলা ), কোষাধ্যক্ষ শামীম খান, ওবায়দুর রহমান (ঢাকা প্রতিদিন), আরিফ আহমেদ (আজকের পত্রিকা) প্রমুখ।
