হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় জেলে শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের, আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।গতকাল 
বুধবার ১ মে সকাল ১১টায় দিবসটি উপলক্ষ্যে হিজলা আইডিয়াল একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য র্্যালি বের হয়। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্্যালিটি এক‌ই স্থানে এসে শেষ হয়েছে। এরপর হিজলা আইডিয়াল একাডেমির সভাকক্ষে সংগঠনের বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের হিজলা উপজেলার  সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে শ্রমিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি এড. জহির উদ্দিন ইয়ামিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক মো.সাইফুল ইসলাম, বিজনেস ফোরামের সভাপতি শাহানশাহ চৌধুরী সামু, হিজলা উপজেল  সেক্রেটারি মো.জাহাঙ্গীর হোসেন প্রমুখ।এ সময় বক্তারা বলেন শ্রমিকদের দাবি মোতাবে নিয়মিত বেতন ভাতা দিতে হবে শ্রমিকেরা জানান আমাদের বেতন, আমাদের শরীরের ঘাম শুকানোর সাথে সাথেই পরিশোধ করার নিয়ম, আমাদের অঙ্গীকার গুলো সরকার যথাযথভাবে মেনে নিবেন বলে আশাবাদী।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *