এস এম মনির
বরিশাল জেলার হিজলা উপজেলায় গতকাল বেলা ১১ টায় জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪ বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, হিজলা উপজেলার প্রতিটি ইউনিয়নে, ইউনিয়নের চেয়ারম্যান গণেরা পৃথক পৃথক প্রতিটি ইউনিয়নে, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা হয়। বড়জালিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদা, উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে, রেলিটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন, এদিকে গুয়াবারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান তালুকদার ইউপি সদস্য ও  গণ্যমান্য ব্যক্তিবর্গদের কে নিয়ে কাউড়িয়া বাজারে বর্ণাঢ্য রেলি শেষে পরিষদে  আলোচনা সভা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে   ,উপজেলা অডিটোরিয়ামের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার সভায়, উপস্থিত ছিলেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন , মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ, উপজেলা প্রকৌশলী সুকদেব বিশ্বাস, গণস্বাস্থ্য প্রকৌশলী প্রণব বৈদ্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়নের চেয়ারম্যান  আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার, মুক্তিযোদ্ধাগণেরা ইউপি সদস্যরা  ও গ্রাম পুলিশ সদস্যরা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *