মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগর পুলিশের হাজীরহাট থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত তৎপরতার অংশ হিসেবে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) রাত ১টার দিকে হাজীরহাট থানাধীন মধ্য বিন্যাটারী গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মোঃ স্বপন মিয়া (২৫)। তিনি মধ্য বিন্যাটারী গ্রামের মৃত দেলোয়ারের ছেলে।
হাজীরহাট থানা সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি রংপুরের নির্দেশনায় এবং হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও রাত্রীকালীন মোবাইল ডিউটি পরিচালনা করছিল। এ সময় এসআই (নিরস্ত্র) ফারহান কাজী ও এসআই (নিরস্ত্র) মোঃ শফিকুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে জিআর-৮৪/২৫, প্রসেস নং-১৬০/২৬ (হাজীঃ) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ স্বপন মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
হাজীরহাট থানা পুলিশের এমন নিয়মিত ওয়ারেন্ট তামিল অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পুলিশের এ ধরনের তৎপরতায় ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হচ্ছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *