‘বাড়িতে না ফেরার থেকে দেরি করে ফেরা ভালো’ স্লোগান নিয়ে আজ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় “হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪” উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ চলবে ১৩-১৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. পর্যন্ত।

উক্ত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন, রংপুর হতে যুক্ত ছিলেন পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), হাইওয়ে পুলিশ, রংপুর জনাব মোহাম্মদ জাকারিয়া ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার মহোদয়ের পক্ষে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম সভাস্থলে উপস্থিত হয়ে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন, রংপুর এর পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), হাইওয়ে পুলিশ, রংপুর জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়কে ফুলের শুভেচ্ছা প্রদান করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *