খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, ভৌগলিক কারণে বাংলাদেশ এবং দেশের উপকূলীয় অঞ্চল অধিক দুর্যোগ ঝুঁকিতে রয়েছে। দুর্যোগ মানুষের জীবনকে বিপন্ন করে দেয় উল্লেখ করে এমপি রশীদুজ্জামান বলেন, দুর্যোগ মোকাবেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সিপিপি প্রতিষ্ঠা সহ নানা পদক্ষেপ নিয়েছিলেন। তাকে অনুসরণ করে তারই যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় দুর্যোগের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমিয়ে আনতে সক্ষম হয়েছেন।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি কমে আসলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দুর্যোগের পরিমাণ বেড়েছে। আর এসব দুর্যোগ থেকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন নিজের জীবন বিপন্ন করে উপকূলীয় অঞ্চলের প্রাণ ও প্রকৃতিকে রক্ষা করছে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ যতটা না আমাদের ক্ষতি করছে তার সে বেশি ক্ষতি হচ্ছে মানব সৃষ্টি দুর্যোগে।

তিনি বলেন অপরিকল্পিত উন্নয়ন এবং অবাধে শাসন করার ফলে আমাদের বেশিরভাগ নদ-নদী ও সরকারি খাল গুলো ভরাট হয়ে গিয়েছে। এর জন্য দায়ী ব্যক্তিদের প্রতি ক্ষোভ প্রকাশ করে এমপি রশীদুজ্জামান বলেন, নদীর কান্না যাদেরকে স্পর্শ করে না তারা পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ। তিনি নদী কেন্দ্রীক সভ্যতা ফিরিয়ে আনতে নদী দখল ও পরিবেশ দূষণের বিরুদ্ধে সবাইকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি রোববার সকালে পাইকগাছা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস এর সভাপতিত্বে “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস।

প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এর স ালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন, জেলা আওয়ামী লীগনেতা খায়রুল ইসলাম, আওয়ামী লীগনেতা প্রভাষক আব্দুল ওহাব বাবলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, দপ্তর সম্পাদক ¯েœহেন্দু বিকাশ, রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী প্রকল্প কর্মকর্তা ইলিয়াস শাহ, যুবলীগনেতা দীজেন্দ্রনাথ মন্ডল, শফিকুল ইসলাম, পরেশ মন্ডল, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, সিপিপি’র এসএম কবির হোসেন, জুলি শেখ, মনা রানী সানা ও ওমর ফারুক। অনুষ্ঠানের শুরুতেই এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *