মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

১৯ শে জুন সোমবার বিকালে সুন্দরগঞ্জ থানাধীন ১৫নং কাপাসিয়া ইউনিয়নের ভাটি বৈরাল কাদেরের চরে সাইফুল ইসলাম এর বসতবাড়ীর পশ্চিম পার্শ্বে ডোবার মধ্যে শিশু সাদিয়া আক্তার (৫) কে হত্যা করে ডোবার জঙ্গলের মধ্যে ফেলে রেখা হয় । সংবাদের ভিত্তিতে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাইফুল ইসলামের কন্যা মৃত সাদিয়া আক্তার (৫), মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা করেন। পরবর্তীতে অফিসা ইনচার্জ সুন্দরগঞ্জ থানা ও অফিসারবৃন্দ সারারাত অভিযান পরিচালনা করে বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে ভুক্তভোগীর ভাবি রাজিয়া বেগম (২১) কে গ্রেপ্তার করে এবং হত্যা মামলার ঘটনার রহস্য উদঘাটন করতে সক্ষম হন ।পুলিশের জিজ্ঞাসাবাদে আসামী রাজিয়া বেগম হত্যা কান্ডের ঘটনা বর্ণনা করেন যে তার শ্বশুর সিরাজুল ইসলাম খারাপ কাজের জন্য কুপ্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ায় বাড়ীর সবাই বিভিন্ন অজুহাতে তাকে নিযাতন করে। শশুরের কুপ্রস্তাব ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন অত্যাচারের কারণে ননদ সাদিয়াকে গলা টিপে হত্যা করে তার মৃতদেহ গুম করার উদ্দেশ্যে বাড়ির পাশে পুকুরে ডুবিয়ে ঘাস দিয়ে ঢেকে রাখে ।রাজিয়া বেগম বিজ্ঞ আদালতে শিশু সাদিয়া হত্যার ঘটনা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *