র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ও র‍্যাব-০৯, সদর কোম্পানি, সিলেট এর যৌথ অভিযানে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার খসরু মিয়া (২৮) হত্যা মামলার এজাহারনামীয় আসামী কামাল আহম্মেদ (২৫) ও নিনা বেগম (২০) গ্রেফতার।
সিলেট জেলার দক্ষিণ সুরমা থানায় বাদী ফাহমিদা বেগম (২০), স্বামী-মৃত খসরু মিয়া, সাং-রাজবাড়ী ভড়াউট, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট এর দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে, বাদীর সাথে আসামীদের জমি সংক্রান্তে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে ঘটনার দিন গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখ সকাল অনুমান ১০:৩০ ঘটিকায় আসামী কামাল আহম্মদ (২৫) ও মিনা বেগম (২০) দ্বয় কাঠের চেলি দিয়ে বাদীর স্বামী নিহত খসরু মিয়া (২৮) কে উপর্যুপরি মারপিঠ করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে বাদীসহ তার পরিবারের লোকজন ভিকটিম খসরু মিয়া (২৮) কে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ফেব্রুয়ারী ২০২৫ খ্রিঃ তারিখ ভোর অনুমান ০৫.০০ ঘটিকায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ফাহমিদা বেগম (২০) বাদী হয়ে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৩/২৯, তারিখ- ২৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ, ধারাঃ ৩২৩/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ । ঘটনার পর র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা কার্যক্রম গ্রহণ করে।
এরই প্রেক্ষিতে, র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এবং র‍্যাব-০৯, সদর কোম্পানি, সিলেট‘র একটি যৌথ আভিযানিক দল ০৯ মার্চ ২০২৫ খ্রি. তারিখ রাত অনুমান ২১.৪০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন মাষ্টারবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে খসরু মিয়া (৫৫) মামলার ০১নং এজাহারনামীয় আসামী কামাল আহম্মদ (২৫), পিতা- মৃত মনফর আলী, ২। নিনা বেগম (২০), স্বামী- কামাল আহম্মদ, উভয় সাং- রাজীবাড়ি, ভড়াউট, থানা- দক্ষিন সুরমা, জেলা- সিলেটদ্বয়’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়‘কে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *