বসন্তের বিকেলে
মোঃ সারোয়ার জাহান (সোহাগ)
চলে এলাম সুন্দর বসন্তের চমৎকার বিকেলে
হাজারো পাখির সুমধুর কোলাহলে কিছুটা ডুবন্ত সূর্যের কিরনে
সূর্যের আলোয় আমার অবগাহনে
যেন পরম সুখী আমি এ ভূবনে।
লাখো লাখো গাছের অবস্থান নৃত্যে
মহিমান্বিত রুপ দেখি এ মর্ত্যে ।
একটু দূরে থেকে দেখি মায়াময় ঝর্ণা আমারই সামনে
তাকিয়ে থাকি একপলকে তোমার পানে।
চেয়ে থাকি তোমার দিকে অকৃত্রিম আকর্ষণে
হারিয়ে যাই সৌন্দর্য এর গহীনে।
কিছ সময় পর দেখলাম সুচারু মেয়ে
সুন্দর ঝর্নার দিকে আমার কাছে এগিয়ে।
চমৎকার ঝর্ণার জলের ছন্দ পতনে
অসীম ভালোলাগা কাজ করে আমার মনে ।
আরো বেশি ভালো লাগে
এসবের মাঝে তুমি আমারই নিকটে।
যদি তোমাকে পেতাম চিরদিনে
পরম সুখী হতাম মোরা দু জাহানে!
