মোঃআল ইমরান
শ্যামগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি

‌২৩ জুন ২০২৪ রবিবার নেত্রকোণা জেলার পূর্বধলা থানাধীন শ্যামগঞ্জে এ্যাম্বিশন মডেল কলেজের ক্যাম্পাসে চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং উদ্বোধনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
শ্যামগঞ্জ বাজারে এটিই প্রথম বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কার্যক্রম ও কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া।
কোচিংয়ের পরিচালক মুহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজলা দাখিল মাদরাসার সুপার মাওলানা লুৎফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেনের পক্ষে ইউপি সদস্য মোহাম্মদ শামীম।চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন ফজল উপজেলার জরুরী কাজের জন্য তিনি উপস্হি হতে পারেন নাই।
তবে তিনি সাংবাদিক মো:আল ইমরানকে দেওয়া সাক্ষাৎকারে বলেন
চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ সহ যারা এ শিক্ষা কার্যক্রমে জড়িত সকলকে ধন্যবাদ জানাই এবং চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং শিক্ষা কার্যক্রমের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাম্বিশন মডেল কলেজের প্রিন্সিপাল ওমর ফারুক হিমেল, এ্যাম্বিশন মডেল কলেজের ভাইস প্রিন্সিপাল মুস্তাফিজুর রহমান আল আমিন,শ্যামগঞ্জ সিটি স্কুলের প্রধান শিক্ষক আল মাসুদ, ডাইনামিক কোচিং হোমের পরিচালক রবিন আহমেদ,টপ কেয়ার কোচিং সেন্টারের পরিচালক আল মামুন সহ আরো অনেকে। কৃতি শিক্ষার্থী হিসেবে তানভীর আনজুম শিহাব, জাকির হুসাইন ফাহিম, এস এম মাসুম এবং মোছা. মনোয়ারাকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন সুবিধা বঞ্চিত গ্রামীন শিক্ষার্থীদের মেধা বিকাশে অবদান রাখবে চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। এর সার্বিক কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *