কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি

যষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে গাজীপুরের কালিয়াকৈরে প্রার্থীদের প্রচার-প্রচারণা, গণসংযোগ এবং দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় জমে উঠেছে কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচন। ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার শেষ সময়ে জমে উঠেছে উপজেলার রাস্তাঘাট, অলিগলি, হাট-বাজার, পাড়া-মহল্লায় মিছিল-মিটিং প্রচার-প্রচারণায় স্লোগানে মুখরিত। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার অলিগলি সর্বত্র। তীব্র গরমকে উপেক্ষা করে প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে। প্রচারণা এবং ভোট প্রার্থনায় মরিয়া হয়ে উঠেছেন সবাই।
এদিকে উপজেলা পরিষদ নির্বাচনকে বর্জন করে লিফলেট বিতরণ করেন উপজেলা ও পৌর বিএনপি‘র নেতাকর্মী।

জানা গেছে, ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে কালিয়াকৈর উপজেলা গঠিত।উপজেলায় মোট ভোটার সংখ্যা-৩,৬৩৭৯৪। পুরুষ ভোটার সংখ্যা -১৮২৬৩৫, নারী ভোটার সংখ্যা-১৮১১৫৮, তৃতীয় লিঙ্গ-১জন। মোট ভোটার কেন্দ্র-১২৮টি। চেয়ারম্যান পদে-দুইজন, ভাইস চেয়ারম্যান পদে-সাতজন, সংরক্ষিত মহিলা পদে-পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন সিকদার বলেন,সার্বিকভাবে আমি গত দশ বছর জনগণের সাথেই ছিলাম,সবসময় জনগণের কথাই ভেবেছি এবং জনগণের উন্নয়নে একটি কর্মপরিকল্পনার মাধ্যমে উন্নয়ন কাজ করার চেষ্টা করেছি। আগামী দিনে একটি সবুজ ও পরিচ্ছন্ন কালিয়াকৈর গড়ে আত্মনির্ভরশীল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। সে কারণে আগামী দিন জনগণ আমাকে নির্বাচিত করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সেলিম আজাদ বলেন, মানুষের কাছে গ্রহণ যোগ্য যাদের আছে, সেইসব জনপ্রিয় নেতাকর্মী আমার সাথে আছেন। তৃণমূলের সব নেতাকর্মীই আমার পাশে আছেন। তারা এখনো নির্বাচন কমিটিই করতে পারিনি। তাহলে তাদের সাথে কেমন নেতাকর্মী আছেন। অবশ্যই নির্বাচন সুষ্ঠু হলে জয় আমার হবেই।

উপজেলা সহকারী রিটারিং কর্মকর্তা কাউছার আহাম্মেদ বলেন, নির্বাচন সুষ্ঠু নির্বাচন করতে সকল ধরণের আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *