মানিক সরকার

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাক্তার শফিউর রহমান ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল শেরপুর এ ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন, পরিদর্শন কালে ডেঙ্গু রোগীদের সাথে কথা বলেন ডেঙ্গু রোগের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন ও হাসপাতালের চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। বিভাগীয় পরিচালক ডেঙ্গু রোগীর চিকিৎসা কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সার্বিক হাসপাতাল ব্যবস্থাপনার উপর দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো: জসিম উদ্দিন শেরপুর জেলার সিভিল সার্জন ডাক্তার অনুপম ভট্টাচার্য, জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মো: আব্দল্লাহ আল বিরুনী খান আরো উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোবারক হোসেন এবং হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার খাইরুল কবির সুমন সহ অত্র হাসপাতালে সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *