এক্স-রে ইমেজিং পদ্ধতি ব্যবহার করে হৃদপিণ্ডের রক্তনালীতে রক্তের চলাচল ঠিক আছে কি না বা বাধাগ্রস্ত কি-না তা খুঁটিয়ে দেখার পরীক্ষার নামই করোনারি এনজিওগ্রাম। এ পরীক্ষার মাধ্যমে রক্তনালীতে ব্লক আছে কি-না, কয়টি আছে, কী মাত্রায় আছে, ব্লক থাকলে ওষুধের মাধ্যমে চিকিৎসা করা যাবে কি-না, না-কি রিং লাগাতে হবে, না-কি বাইপাস অপারেশানে যেতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া যায়।
যদি রিং লাগানোর উপযুক্ততা থাকে তাহলে একই সেটিং-এ স্টেন্ট বা রিং লাগানো সম্ভব। স্টেন্টিং করা হলে রক্তনালীর ব্লক ছুটে যায় এবং রক্তপ্রবাহ স্বাভাবিক হয়ে যায়।
বিভাগীয় প্রধান গোবিন্দ পউল এবং জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের ইউনিট প্রধান নুর আলম এর তত্ত্বাবধানে এবং অন্যান্য দের অংশগ্রহণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজকে সুন্দর একটি ক্যাথল্যাব ডে।
