মোঃ ইমরুল আহসান

শেরপুর জেলা পুলিশের উদ্যোগ জেলায় কর্মরত পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রে মনোবল ও কর্ম উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে ছন্দে ও গানে প্রীতির বন্ধনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসার-ফোর্সের সাথে একাত্মতা প্রকাশ করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) দেবদাস ভট্টাচার্য বিপিএম ও বিশেষ অতিথি ময়মনসিংহ রেঞ্জ পুনাকের উপদেষ্টা মধুছন্দা ভট্টাচার্য।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) ও বিশেষ অতিথি ময়মনসিংহ রেঞ্জ পুনাকের উপদেষ্টা কে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা। পরে অনুষ্ঠানের সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দের নিয়ে নৈশভোজ অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) সৈয়দ আবু সায়েম, বিপিএম; শেরপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ ও তাঁর পরিবারবর্গ; জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম ও তাঁর পরিবারবর্গ; জামালপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম ও পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ;
অধ্যক্ষ শেরপুর সরকারি কলেজ, শেরপুর; অধ্যক্ষ শেরপুর সরকারি মহিলা কলেজ, শেরপুর; সিভিল সার্জন, শেরপুর; সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ, শেরপুর; চেয়ারম্যান উপজেলা পরিষদ, শেরপুর; মেয়র শেরপুর পৌরসভা, শেরপুর-সহ শেরপুর জেলা পুলিশ, প্রশাসন, বিচারবিভাগ ও বিভিন্ন সরকারি দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *